ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

সিলেট সীমান্তে পৌনে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পৌনে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিজিবির ১৯ ও ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব পণ্য জব্দ করে। বিজিবি জানায়, কালাসাদেক, প্রতাপপুর, দমদমিয়া, সোনারহাট, বিছনাকান্দি, নোয়াকোট, সংগ্রাম, লালাখাল, সোনারখেওড় ও সুরইঘাট সীমান্ত ফাঁড়ির টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় গরু, ফল, কম্বল, প্রসাধনসামগ্রী, সবজি, চিনি, চকলেট, বাসমতী চাল, আলু, জুস, দুধ, বিছানার চাদর, ফুচকা, মধু, বিস্কুট, বিড়ি, চা-পাতা, মোটরসাইকেল ও মদ জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় লেডিস সোয়েটার উদ্ধার করা হয়। এ বিষয়ে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সিলেট সীমান্তে পৌনে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ