বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে আলোচনার কেন্দ্রে আসা মিশরের প্রধান কোচ হোসাম হাসান এবার চাকরি হারালেন। মাঠের বাইরে পারিবারিক বিবাদ এবং পরবর্তীতে ফিফার নিষেধাজ্ঞাসহ একের পর এক বিতর্কের জেরে তাকে এবং তার পুরো টেকনিক্যাল ও প্রশাসনিক স্টাফকে বরখাস্ত করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।