ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) এবং শিশু অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের সূচনা হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। সকালে প্রধানমন্ত্রী শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত আছেন। অনুষ্ঠানের সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আয়োজনের মূল অংশের মধ্যে রয়েছে— শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া এবং একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে তৈরি স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের মতামত ও প্রত্যাশার কথা শোনেন। এ ছাড়া একাডেমি প্রাঙ্গণে আয়োজিত শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি ঘুরে দেখেন। মূল অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনের নিচতলায় নতুন সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করবেন।

শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী