ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

মাথায় বলের আঘাত, মাঠের বাইরে স্মিথ

ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ দিনে ব্যাটিং করার সময় মাথায় বলের আঘাত পেয়েছেন স্টিভেন স্মিথ। এরপর দক্ষিণ আফ্রিকার রান তাড়ার সময় আর ফিল্ডিংয়ে নামেননি অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নিজের ইনিংসের মাত্র চতুর্থ বলেই এনরিখ নরকিয়ার একটি বাউন্সার স্মিথের হেলমেটে সজোরে আঘাত করে ফাইন লেগের দিকে চলে যায়। নিয়ম অনুযায়ী, সঙ্গে সঙ্গেই দলের ফিজিও এবং ডাক্তার মাঠে ছুটে এসে স্মিথকে পরীক্ষা করেন। এরপর হেলমেট পরিবর্তন করে তিনি আবার ব্যাটিং শুরু করেন। ৩৭ বছর বয়সী স্মিথ ৪১ বলে ২৭ রান করে সাইমন হারমারের বলে লং-অনে মার্কো জানসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। স্মিথের বিদায়ের পর, প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও লড়াকু ফিফটি (৮২ রান) করেন ম্যাট রেনশ। তাঁর ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া ৫৮ ওভারে ৩১৪/৬ রান তুলে ইনিংস ঘোষণা করে এবং স্বাগতিকদের সামনে ৪২১ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। চতুর্থ দিনের শেষ সেশনে স্বাগতিকরা রান তাড়া করতে নামলে স্মিথ আর মাঠে নামেননি। অস্ট্রেলিয়ার স্লিপ কর্ডনে তার জায়গায় বদলি ফিল্ডার হিসেবে নামেন মাইকেল নেসার। আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্যমতে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, ‘আজ অথবা আগামীকালে’ মধ্যে স্মিথের শারীরিক অবস্থার নতুন আপডেট দেওয়া হবে। তারা আরও জানায়, সোমবার পর্যন্ত স্মিথের কনকাশন (মাথায় আঘাতজনিত সমস্যা) ধরা পড়েনি। তবে সিএ নিশ্চিত করেছে যে, আবার মাঠে নামার বা দল নির্বাচনের যোগ্য হওয়ার আগে স্মিথকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পুরোপুরি লক্ষণমুক্ত থাকতে হবে। এই প্রতিবেদল লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৯৯ রান তুলেছে।  জয়ের জন্য তাদের এখনও ৩২২ রান প্রয়োজন। প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ৪৩ এবং অধিনায়ক উইয়ান মুল্ডার ২ রানে অপরাজিত ছিলেন।

মাথায় বলের আঘাত, মাঠের বাইরে স্মিথ