ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

পিরোজপুরে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়িসহ ফিশিং ট্রলার জব্দ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৪ অক্টোবর ২০২৬ | ১০:০১ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পিরোজপুরে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়িসহ ফিশিং ট্রলার জব্দ

পিরোজপুরে ভারত থেকে পাচার করে আনা শাড়িবাহী একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। ৩ অক্টোবর শনিবার ভোরে পিরোজপুরের হুলারহাট এলাকা থেকে ট্রলারটি জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা লোকজন পালিয়ে যান।

পুলিশ ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার পাথরঘাটা কোস্টগার্ডের একটি টহল দল বলেশ্বর নদীর দক্ষিণ চরদোয়ানী এলাকায় সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলারকে থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে ট্রলারটি পিরোজপুরের দিকে এগিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা তা ধাওয়া করেন এবং পরে ট্রলারটি পিরোজপুরে নিয়ে আসা হয়। এ সময় ট্রলারে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পুলিশ ও কোস্টগার্ডের যৌথ সহযোগিতায় ট্রলারটি জব্দ করা হয়।

জব্দের পর থেকে ঘটনাস্থলে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। দুপুরের পর ট্রলার থেকে বস্তাভর্তি ভারতীয় পোশাক নামানো শুরু হয়। শ্রমিকরা জানান, মাল নামানোর কাজ রাত ১১:৩০ পর্যন্ত চলতে পারে। প্রাথমিকভাবে মালের পরিমাণ দেখে বিপুল পরিমাণ পোশাক বলে ধারণা করা হচ্ছে। পুলিশের গণনা শেষ হলে এর আনুমানিক বাজারমূল্য জানা যাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে বেকুটিয়া ফেরিঘাট এলাকায় মাছ ধরার ট্রলারটি দেখতে পান তারা।

বেকুটিয়া ফেরি ঘাটের স্থানীয় বাসিন্দা ইলিয়াত শেখ বলেন, “ফজরের নামাজ পড়ে দেখি এইখানে একটা মাছ ধরার ট্রলার বান্দা। পরে জানতে পারলাম এই ট্রলারের ভিতরে অনেক অবৈধ শাড়ি আছে। বিকালে পুলিশ ভাইয়েরা দেখলাম অনেক বস্তা বের করছে, তার ভিতরে নাকি ভারতীয় অবৈধ শাড়ি। এছাড়া আর কিছু জানিনা।”

স্থানীয় আর এক বাসিন্দা সুমন ফরাজী বলেন, “এখানে একটা পুলিশের গাড়ি দেখি। পরে কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম তারা বলল এই ট্রলারের ভেতর নাকি ব্ল্যাক এর মাল। এখন দেখতে আছি বস্তা ভরা মাল উঠাইতে আছে। শুনলাম এর ভিতরে অনেক শাড়ি আছে। শত শত বস্তা রাস্তার পাশে রাখছে।”

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সহযোগিতায় একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। ট্রলারটিতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি রয়েছে। পণ্য খালাস করে গণনা করা হচ্ছে। গণনা শেষে বিস্তারিত জানানো যাবে।

পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আটক ট্রলারটিতে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক রয়েছে। উদ্ধার করা পণ্যের পরিমাণ ও মূল্য নির্ধারণের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

পিরোজপুরে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়িসহ ফিশিং ট্রলার জব্দ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত