ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

পাবনায় ৪০ বোতল ফেনসিডিল মামলায় যুবকের যাবজ্জীবন

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৫ অক্টোবর ২০২৬ | ০৭:৪৩ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাবনায় ৪০ বোতল ফেনসিডিল মামলায় যুবকের যাবজ্জীবন
ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মিজানুর রহমান ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ী গ্রামের আলহাজ মোড়ের পশ্চিমপাড়ার হাসেম প্রামাণিকের ছেলে। রায়ের সময় আসামি মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। এ সময় আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে আসামিকে নিজ এলাকা থেকে আটক করে ঈশ্বরদী থানা-পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়, যার জিআর নম্বর ১০৯/১৩। দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হয়।

মামলায় আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পাবনায় ৪০ বোতল ফেনসিডিল মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মিজানুর রহমান ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ী গ্রামের আলহাজ মোড়ের পশ্চিমপাড়ার হাসেম প্রামাণিকের ছেলে। রায়ের সময় আসামি মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। এ সময় আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে আসামিকে নিজ এলাকা থেকে আটক করে ঈশ্বরদী থানা-পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়, যার জিআর নম্বর ১০৯/১৩। দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হয়।

মামলায় আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত