ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর: যুবদল নেতা জাবের আহমেদসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৫ অক্টোবর ২০২৬ | ০৮:১৫ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর: যুবদল নেতা জাবের আহমেদসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদসহ ৫১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

​সোমবার (৫ অক্টোবর) কুমিল্লার আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে মামলাটি করেন উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়াজী। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই, কুমিল্লা) তদন্তের নির্দেশ দিয়েছেন।

​মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মজুমদার, মহিন উদ্দিন, ইকবাল হোসেন মজুমদার, আহ্বায়ক কমিটির সদস্য মানিক মিয়া, সৌরভ হোসেন, মো. কামাল হোসেন, মো. সেরাজুল হক, ছাত্রদল নেতা আল আমিন ও রাজু আহমেদ।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে লালমাই উপজেলা যুবদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আসামিরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে দেন। একপর্যায়ে তারা লালমাই উপজেলা বিএনপির কার্যালয়ের তালা ও শাটার ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এজহারে দাবি করা হয়, হামলায় কার্যালয়ের প্রায় ৩০০টি প্লাস্টিক চেয়ার, ১৫টি অফিস চেয়ার, দুটি বড় টেবিল, ২২টি সিলিং ফ্যান ও বৈদ্যুতিক মিটার ভাঙচুর করা হয়। এ ছাড়া কার্যালয়ে থাকা পোস্টার, ব্যানার ও দলীয় প্রধানদের ছবি রাস্তায় এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

​মামলার বাদী বিএনপি নেতা মোহাম্মদ আলী বলেন, ওরা বিএনপির কেউ হতে পারে না। বিএনপির লোক হলে কখনোই নিজেদের কার্যালয়ে ভাঙচুর বা তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার ছবিতে আগুন দিত না। তাই সংক্ষুব্ধ হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।

​অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী মো. ওমর ফারুক বলেন, দ্রুত বিচার আইনে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করা হয়েছে। বিচারক বিষয়টি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর: যুবদল নেতা জাবের আহমেদসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত