ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মুন্সীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৬ অক্টোবর ২০২৬ | ১১:২১ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মুন্সীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
নিহত শামসুন্নাহার। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের একদিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের রাস্তার খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামসুন্নাহার উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের লিয়াকত খানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দুপুরে সিরাজদীখান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শামসুন্নাহার। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায়ও তার কোনো সন্ধান না পেয়ে থানায় বিষয়টি জানান স্বজনরা।

সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের রাস্তার খাদে এক নারীর মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের ছেলে হাবিবুর রহমান বলেন, সোমবার বিকেলে অনেক খোঁজাখুঁজি করি। মাকে না পেয়ে সন্ধ্যায় থানায় বিষয়টি অবহিত করি। আমাদের সঙ্গে কারও বিরোধ বা শত্রুতা নেই। তবে আমার মায়ের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওই নারী বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বিষয় : নারী মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের একদিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের রাস্তার খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামসুন্নাহার উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের লিয়াকত খানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দুপুরে সিরাজদীখান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শামসুন্নাহার। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায়ও তার কোনো সন্ধান না পেয়ে থানায় বিষয়টি জানান স্বজনরা।

সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের রাস্তার খাদে এক নারীর মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের ছেলে হাবিবুর রহমান বলেন, সোমবার বিকেলে অনেক খোঁজাখুঁজি করি। মাকে না পেয়ে সন্ধ্যায় থানায় বিষয়টি অবহিত করি। আমাদের সঙ্গে কারও বিরোধ বা শত্রুতা নেই। তবে আমার মায়ের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওই নারী বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত