সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওনডো রাজ্যে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু। সোমবার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। তিনি বলেছেন, দুর্ঘটনায় বিমানের কেউ বেঁচে নেই।
এক বিবৃতিতে তিনুবু জানান, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে বিমানবাহিনীকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অ্যাভিয়েশন কর্মকর্তা ফেসটাস কিয়ামো জানান, বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় ঘটে যাওয়া বড় বিমান দুর্ঘটনাগুলোর একটি এটি।
ইগবোগোটা উপকূলীয় শহরের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেখানে তল্লাশি ও উদ্ধারকাজ চলছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওনডো রাজ্যে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু। সোমবার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। তিনি বলেছেন, দুর্ঘটনায় বিমানের কেউ বেঁচে নেই।
এক বিবৃতিতে তিনুবু জানান, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে বিমানবাহিনীকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অ্যাভিয়েশন কর্মকর্তা ফেসটাস কিয়ামো জানান, বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় ঘটে যাওয়া বড় বিমান দুর্ঘটনাগুলোর একটি এটি।
ইগবোগোটা উপকূলীয় শহরের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেখানে তল্লাশি ও উদ্ধারকাজ চলছে।

আপনার মতামত লিখুন