সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ইরান নিয়ে চলমান যুদ্ধে শিগগির সমঝোতায় পৌঁছানোর চেয়ে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কাই বেশি বলে মনে করছেন সাবেক দুই কূটনীতিক। তাদের মতে, সংঘাত এখনই শান্তিচুক্তি বা দীর্ঘস্থায়ী অচলাবস্থার দিকে যাচ্ছে না।
ইরানের সাবেক কূটনীতিক হোসেইন মুসাভিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের নেতারা যুদ্ধের কারণ হিসেবে তেল নয়, ইরানের পারমাণবিক কর্মসূচির কথা বললেও ইরানের নেতারা সেই বক্তব্য বিশ্বাস করেন না।
মুসাভিয়ান ও সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইর—দুজনই এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যুক্ত ছিলেন। তারা ‘দ্য বটম লাইন’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বর্তমান সংঘাতের দ্রুত অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
তাদের মতে, সংঘাত শিগগির কোনো শান্তিচুক্তিতে গড়াবে—এমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি। একইভাবে, দীর্ঘস্থায়ী ‘অচলাবস্থা’ তৈরি হওয়ার সম্ভাবনাও তারা দেখছেন না।
সূত্র: আল জাজিরা।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
ইরান নিয়ে চলমান যুদ্ধে শিগগির সমঝোতায় পৌঁছানোর চেয়ে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কাই বেশি বলে মনে করছেন সাবেক দুই কূটনীতিক। তাদের মতে, সংঘাত এখনই শান্তিচুক্তি বা দীর্ঘস্থায়ী অচলাবস্থার দিকে যাচ্ছে না।
ইরানের সাবেক কূটনীতিক হোসেইন মুসাভিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের নেতারা যুদ্ধের কারণ হিসেবে তেল নয়, ইরানের পারমাণবিক কর্মসূচির কথা বললেও ইরানের নেতারা সেই বক্তব্য বিশ্বাস করেন না।
মুসাভিয়ান ও সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইর—দুজনই এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যুক্ত ছিলেন। তারা ‘দ্য বটম লাইন’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বর্তমান সংঘাতের দ্রুত অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
তাদের মতে, সংঘাত শিগগির কোনো শান্তিচুক্তিতে গড়াবে—এমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি। একইভাবে, দীর্ঘস্থায়ী ‘অচলাবস্থা’ তৈরি হওয়ার সম্ভাবনাও তারা দেখছেন না।
সূত্র: আল জাজিরা।

আপনার মতামত লিখুন