ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৫ অক্টোবর ২০২৬ | ০৯:০৩ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সাক্ষাৎ

আলজেরিয়া থেকে সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ এবং ডাক্তার-নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। 

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। 

বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনৈতিক সম্পর্ক এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

এ সময় নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা এবং আইনগত সহায়তা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। উভয় পক্ষই মনে করে, এ উদ্যোগ কার্যকর হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তার দেশের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বেগবান করতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে।’ একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়টিও আলোচনায় আসে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নিয়ম অনুযায়ী আবেদন করার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর প্রসঙ্গও বৈঠকে উঠে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আলজেরিয়ার রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ আনন্দিত। সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে উভয় পক্ষ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ পুনর্ব্যক্ত করে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মন্ডল উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত