সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সোমবার (৫ অক্টোবর) বিকালে কুষ্টিয়া শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয় এনসিপির কুষ্টিয়া জেলা শাখা। তবে শেষ পর্যন্ত পুলিশি বাধায় তাদের সেই কর্মসূচি পণ্ড হয়ে গেছে।
বিকাল ৫টায় শহরের পাবলিক লাইব্রেরিতে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। পরে সেখান থেকে মিছিল বের করার চেষ্টা করলে বিপুলসংখ্যক পুলিশ তাদের আটকে দেয়। এতে পণ্ড হয়ে যায় সংগঠনটির কর্মসূচি।
তবে সে সময় সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। তারা বলেন, ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের দুঃশাসন থেকে শিক্ষা নেয়নি বিএনপি। এই সরকারের আমলে পুলিশ আওয়ামী লীগ সরকারের মতোই আচরণ করছে।
এর আগে রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি ঘুরতে এসে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ঘটনায় ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও কোনো মামলা হয়নি, আটক হয়নি কেউ।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সোমবার (৫ অক্টোবর) বিকালে কুষ্টিয়া শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয় এনসিপির কুষ্টিয়া জেলা শাখা। তবে শেষ পর্যন্ত পুলিশি বাধায় তাদের সেই কর্মসূচি পণ্ড হয়ে গেছে।
বিকাল ৫টায় শহরের পাবলিক লাইব্রেরিতে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। পরে সেখান থেকে মিছিল বের করার চেষ্টা করলে বিপুলসংখ্যক পুলিশ তাদের আটকে দেয়। এতে পণ্ড হয়ে যায় সংগঠনটির কর্মসূচি।
তবে সে সময় সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। তারা বলেন, ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের দুঃশাসন থেকে শিক্ষা নেয়নি বিএনপি। এই সরকারের আমলে পুলিশ আওয়ামী লীগ সরকারের মতোই আচরণ করছে।
এর আগে রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি ঘুরতে এসে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ঘটনায় ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও কোনো মামলা হয়নি, আটক হয়নি কেউ।

আপনার মতামত লিখুন