ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

লাখ টাকা দাবি করে কলেজছাত্রকে নির্যাতন, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৬ অক্টোবর ২০২৬ | ১০:১৪ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লাখ টাকা দাবি করে কলেজছাত্রকে নির্যাতন, সেই ছাত্রদল নেতা বহিষ্কার
অভিযুক্ত ছাত্রদল নেতা মো. সাইফুর রহমান সাকিব

পটুয়াখালীতে এক কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন ও এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাইফুর রহমান সাকিব ওরফে সাকিব মাদবরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

মঙ্গলবার (৬ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী পটুয়াখালী জেলা শাখার অধীন পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাইফুর রহমান সাকিবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

ভুক্তভোগী পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মনিরুলের অভিযোগ, রোববার (৪ অক্টোবর) রাতে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বসাক বাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে একটি নির্জন স্থানে আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত Samsung S25 Ultra মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

মনিরুলের দাবি, পরে এক লাখ টাকা মুক্তিপণ নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা মো. সাইফুর রহমান সাকিব। তিনি বলেন, আমরা মনিরকে কোনো মারধর করিনি। গভীর রাতে মনির আমাদের এলাকার এক প্রতিবেশীর মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। তার কাছ থেকে কোনো মোবাইল বা টাকা নেওয়া হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : ছাত্রদল ছাত্র রাজনীতি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

লাখ টাকা দাবি করে কলেজছাত্রকে নির্যাতন, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীতে এক কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন ও এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাইফুর রহমান সাকিব ওরফে সাকিব মাদবরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

মঙ্গলবার (৬ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী পটুয়াখালী জেলা শাখার অধীন পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাইফুর রহমান সাকিবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

ভুক্তভোগী পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মনিরুলের অভিযোগ, রোববার (৪ অক্টোবর) রাতে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বসাক বাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে একটি নির্জন স্থানে আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত Samsung S25 Ultra মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

মনিরুলের দাবি, পরে এক লাখ টাকা মুক্তিপণ নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা মো. সাইফুর রহমান সাকিব। তিনি বলেন, আমরা মনিরকে কোনো মারধর করিনি। গভীর রাতে মনির আমাদের এলাকার এক প্রতিবেশীর মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। তার কাছ থেকে কোনো মোবাইল বা টাকা নেওয়া হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত