ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ গ্রেপ্তার ৬

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৬ অক্টোবর ২০২৬ | ০১:৫০ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) এবং মো. অন্তর (২৪)।

পুলিশ জানায়, রোববার রাতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে নৈশকালীন টহল চলাকালে খবর আসে ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল মোগড়াপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় সিএনজি নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত ১১টা ৫৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় কৌশলে আরও ৩-৪ জন পালিয়ে যায়।

​আসামিদের দেহ ও ব্যবহৃত সিএনজি তল্লাশি করে একটি তালা কাটার, ২টি রামদা, ১টি ছুরি, ১টি দা, ৪টি লোহার রড, সেলাই রেঞ্জ ও প্লাস জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ  আবদুল বারিক জানিয়েছেন, এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ গ্রেপ্তার ৬

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) এবং মো. অন্তর (২৪)।

পুলিশ জানায়, রোববার রাতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে নৈশকালীন টহল চলাকালে খবর আসে ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল মোগড়াপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় সিএনজি নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত ১১টা ৫৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় কৌশলে আরও ৩-৪ জন পালিয়ে যায়।

​আসামিদের দেহ ও ব্যবহৃত সিএনজি তল্লাশি করে একটি তালা কাটার, ২টি রামদা, ১টি ছুরি, ১টি দা, ৪টি লোহার রড, সেলাই রেঞ্জ ও প্লাস জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ  আবদুল বারিক জানিয়েছেন, এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত