সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে এসআরবি খুলনা-৬-এর সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকায় মোরেলগঞ্জ-মোংলা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মো. ইব্রাহিম (২৩), রংপুরের বৈকুণ্ঠপুর গ্রামের পারভেজ আহম্মেদ (২৫) ও নূর আমিন (২৮) এবং একই জেলার বেলুবালারহাট গ্রামের আমিনুর রহমান (৩২)।
খুলনা এসআরবি-৬-এর মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানান, অভিযানের সময় আটক ব্যক্তিদের হেফাজত থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী বাসটি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির আওতায় এসআরবি নিয়মিত অভিযান চালাচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা মাদক ও আটক ব্যক্তিদের মোংলা থানায় হস্তান্তর করা হবে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে এসআরবি খুলনা-৬-এর সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকায় মোরেলগঞ্জ-মোংলা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মো. ইব্রাহিম (২৩), রংপুরের বৈকুণ্ঠপুর গ্রামের পারভেজ আহম্মেদ (২৫) ও নূর আমিন (২৮) এবং একই জেলার বেলুবালারহাট গ্রামের আমিনুর রহমান (৩২)।
খুলনা এসআরবি-৬-এর মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানান, অভিযানের সময় আটক ব্যক্তিদের হেফাজত থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী বাসটি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির আওতায় এসআরবি নিয়মিত অভিযান চালাচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা মাদক ও আটক ব্যক্তিদের মোংলা থানায় হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন