ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৭ অক্টোবর ২০২৬ | ১০:২৬ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব বলে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।

পুলিশ সুপার বলেন, ফেনী সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মদ ও হুইস্কির প্রাদুর্ভাব বেশি। পূজা চলাকালে কেউ মদ খেয়ে নাচানাচি করলে কোনো ছাড় দেওয়া হবে না। তাকে ঘাড়ে ধরে নিয়ে আসা হবে। পরে পুলিশের মেডিকেল টিমের কাছে নিয়ে ওয়াশ করিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘তাদের মধ্যে দুই-একজন মদ খেয়ে মাতলামি করে পরিবেশ নষ্ট করে। তাদের দেখাদেখি অন্যরাও এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এসব পুলিশ কঠোর হাতে দমন করবে।’

প্রত্যুষ কুমার মজুমদার বলেন, নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনে পুলিশের দায়িত্ব রয়েছে এবং পুলিশ তা যথাযথভাবে পালন করবে। অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে পুলিশের নজরদারি বেশি থাকবে। শহরকেন্দ্রিক পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি প্রতিমা তৈরির সময়ও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে ভালো। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যও কমানো হয়েছে। কেউ বিশৃঙ্খলা করলে, সে যে-ই হোক না কেন, পুলিশ তাকে আইনের আওতায় নিয়ে আসবে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, পূজায় কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খোলা হবে। গুজব বা অতিরঞ্জিত তথ্য যেন না ছড়ায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করবে।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, পূজা উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা হীরালাল চক্রবর্তী, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্তি চৌধুরীসহ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

প্রসঙ্গত, গতবারের চেয়ে তিনটি বেড়ে এবার ফেনী জেলায় ১৫৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে।

বিষয় : জেলার খবর পুলিশ ফেনী দুর্গাপূজা চট্টগ্রাম বিভাগ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব বলে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।

পুলিশ সুপার বলেন, ফেনী সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মদ ও হুইস্কির প্রাদুর্ভাব বেশি। পূজা চলাকালে কেউ মদ খেয়ে নাচানাচি করলে কোনো ছাড় দেওয়া হবে না। তাকে ঘাড়ে ধরে নিয়ে আসা হবে। পরে পুলিশের মেডিকেল টিমের কাছে নিয়ে ওয়াশ করিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘তাদের মধ্যে দুই-একজন মদ খেয়ে মাতলামি করে পরিবেশ নষ্ট করে। তাদের দেখাদেখি অন্যরাও এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এসব পুলিশ কঠোর হাতে দমন করবে।’

প্রত্যুষ কুমার মজুমদার বলেন, নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনে পুলিশের দায়িত্ব রয়েছে এবং পুলিশ তা যথাযথভাবে পালন করবে। অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে পুলিশের নজরদারি বেশি থাকবে। শহরকেন্দ্রিক পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি প্রতিমা তৈরির সময়ও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে ভালো। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যও কমানো হয়েছে। কেউ বিশৃঙ্খলা করলে, সে যে-ই হোক না কেন, পুলিশ তাকে আইনের আওতায় নিয়ে আসবে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, পূজায় কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খোলা হবে। গুজব বা অতিরঞ্জিত তথ্য যেন না ছড়ায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করবে।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, পূজা উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা হীরালাল চক্রবর্তী, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্তি চৌধুরীসহ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

প্রসঙ্গত, গতবারের চেয়ে তিনটি বেড়ে এবার ফেনী জেলায় ১৫৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত