ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

বিকেলে খেলতে বেরিয়েছিল দুই শিশু, সন্ধ্যায় পুকুরে মিললো মরদেহ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৮ অক্টোবর ২০২৬ | ০৯:৫৮ পিএম
| প্রিন্ট সংস্করণ

বিকেলে খেলতে বেরিয়েছিল দুই শিশু, সন্ধ্যায় পুকুরে মিললো মরদেহ
পুকুরের ফাইল ছবি

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাগিরা ও তামান্না নামে দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুরপাড়ে খেলতে গিয়ে পা পিছলে পড়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া (কারিগরপাড়া) গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে এদিন বিকেলে দুই শিশু বাড়ি থেকে খেলতে  বেরিয়েছিল বলে জানিয়েছে তাদের পরিবার।

সাগিরা ওই গ্রামের জাকিরের এবং তামান্না একই গ্রামের আবু বক্করের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সাগিরা ও তামান্না খেলার জন্য বাড়ির বাইরে যায়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

কাহালু থানার উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিশু দুটির পরিবারের বরাতে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরপাড়ে খেলাধুলার সময় পা পিছলে তারা পানিতে পড়ে যায় এবং ডুবে গিয়ে তাদের মৃত্যু হয়।

বিষয় : শিশু পুলিশ মরদেহ উদ্ধার বগুড়া

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিকেলে খেলতে বেরিয়েছিল দুই শিশু, সন্ধ্যায় পুকুরে মিললো মরদেহ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাগিরা ও তামান্না নামে দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুরপাড়ে খেলতে গিয়ে পা পিছলে পড়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া (কারিগরপাড়া) গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে এদিন বিকেলে দুই শিশু বাড়ি থেকে খেলতে  বেরিয়েছিল বলে জানিয়েছে তাদের পরিবার।

সাগিরা ওই গ্রামের জাকিরের এবং তামান্না একই গ্রামের আবু বক্করের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সাগিরা ও তামান্না খেলার জন্য বাড়ির বাইরে যায়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

কাহালু থানার উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিশু দুটির পরিবারের বরাতে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরপাড়ে খেলাধুলার সময় পা পিছলে তারা পানিতে পড়ে যায় এবং ডুবে গিয়ে তাদের মৃত্যু হয়।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত