ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৫ অক্টোবর ২০২৬ | ০৯:৩১ পিএম
| প্রিন্ট সংস্করণ

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু
ছবি: সংগৃহীত

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করতে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি হাসপাতালে গিয়ে সাইফুলের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় ডা. বিটু সাইফুলের চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত জানতে চান। পাশাপাশি সাইফুলের পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন খান সাইফুল। একই সঙ্গে তার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট সবাইকেও আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, খান সাইফুল ২০১৩ সালে ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন। পূর্বে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করা হয়েছিল। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে খান সাইফুলের অসুস্থতার বিষয়টি সামনে আসে। এরপর থেকেই ডা. মনোয়ারুল কাদির বিটু তার চিকিৎসার সার্বিক অগ্রগতির খোঁজ নিয়মিত রাখছেন এবং চিকিৎসা-সংক্রান্ত বিষয়গুলো তদারকি করে আসছেন।

এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মাসুম আলী, আরপি ডা. মো. মাজহারুল ইসলামসহ মেডিকেল বোর্ডের সদস্য, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : খুলনা ছাত্রদল নেতা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করতে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি হাসপাতালে গিয়ে সাইফুলের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় ডা. বিটু সাইফুলের চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত জানতে চান। পাশাপাশি সাইফুলের পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন খান সাইফুল। একই সঙ্গে তার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট সবাইকেও আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, খান সাইফুল ২০১৩ সালে ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন। পূর্বে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করা হয়েছিল। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে খান সাইফুলের অসুস্থতার বিষয়টি সামনে আসে। এরপর থেকেই ডা. মনোয়ারুল কাদির বিটু তার চিকিৎসার সার্বিক অগ্রগতির খোঁজ নিয়মিত রাখছেন এবং চিকিৎসা-সংক্রান্ত বিষয়গুলো তদারকি করে আসছেন।

এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মাসুম আলী, আরপি ডা. মো. মাজহারুল ইসলামসহ মেডিকেল বোর্ডের সদস্য, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত