ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

‘মাদকাসক্ত’ ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৫ অক্টোবর ২০২৬ | ০৮:৩৪ পিএম
| প্রিন্ট সংস্করণ

‘মাদকাসক্ত’ ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তারেক রহমান (২৮) ওই গ্রামের অলিউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সেখানে মাদক আসক্তির কারণে তাকে দেশে পাঠিয়ে দেয়া হয়। দেশে ফিরে আবারও মাদক সেবন শুরু করে। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মাকে মারধর করতো বলে অভিযোগ রয়েছে। বুধবার রাতে মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর চালায় তারেক। এক পর্যায়ে তার বাবা অলিউর রহমান তার হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তারেকের মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর রহমান পলাতক রয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় পরিবারের অন্য সদস্যদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার জন্য এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

‘মাদকাসক্ত’ ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত