ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ফেনীতে ১৩০ বোতল বিদেশি মদসহ আটক ৩

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ অক্টোবর ২০২৬ | ০৩:০২ পিএম
| প্রিন্ট সংস্করণ

ফেনীতে ১৩০ বোতল বিদেশি মদসহ আটক ৩

ফেনীর ধর্মপুর এলাকা থেকে চট্টগ্রামে পাচারের সময় পিকআপভ্যানে থাকা ১৩০ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্প। উদ্ধার করা মদের পরিমাণ ৯৭ দশমিক ৫ লিটার। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এসআরবি-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে, ফেনী সদর থানার ধর্মপুর এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে বিদেশি মদের চালান চট্টগ্রামের উদ্দেশে নেওয়া হচ্ছে। পরে এসআরবি-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাজারের উত্তর পাশে খানসিটি সেন্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। মদ পরিবহনকারী পিকআপভ্যানটি চেকপোস্টে পৌঁছালে আভিযানিক দল সেটিকে থামার সংকেত দেয়। এ সময় পিকআপে থাকা একজন পেছনে এবং সামনে থাকা চালক ও অপর এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. নূর আলম (৩৩), পিতা-নুরুল হক, রামগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাকাপা এলাকার বাসিন্দা; মো. শেখ ফরিদ (৩৬), পিতা-আব্দুল লতিফ, রামগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুকেন্দ্রাই পাড়ার বাসিন্দা; এবং মো. শফিউল আলম ভূঁঞা (৩৪), পিতা-শহীদ উল্লাহ ভূঁঞা, ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা।

পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে গাড়ির পেছনের অংশে প্লাস্টিকের বস্তার ভেতর বিশেষভাবে রাখা ১৩০ বোতল (৯৭ দশমিক ৫ লিটার) বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় পিকআপভ্যানটি জব্দ করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ সংগ্রহ করে বেশি মুনাফার আশায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রির জন্য পিকআপ ভ্যানে করে পরিবহন করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

এসআরবি-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং উদ্ধার করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ফেনীতে ১৩০ বোতল বিদেশি মদসহ আটক ৩

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত