ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে: ইসলামী আন্দোলন

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১০ অক্টোবর ২০২৬ | ০৬:২০ পিএম
| প্রিন্ট সংস্করণ

সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে: ইসলামী আন্দোলন

সরকারের ব্যর্থতার কারণে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে দলটি।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব গাজী আতাউর রহমান এমন প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, বেকারত্বের দুঃসময়ে একটি চাকরির পরীক্ষা লাখো শিক্ষিত তরুণের জন্য আশার আলো হয়ে দেখা দেয়। হতাশার মধ্যে বেঁচে থাকার অবলম্বন হয়। তরুণেরা রাতের পরে রাত জেগে জেগে প্রস্তুতি নেয়। বেকারত্বের মধ্যে ধার-দেনা করে পরীক্ষার ফি ও আসা-যাওয়ার খরচ জোগাড় করে। পরীক্ষার কেন্দ্রে এসে যদি জানা যায় যে, সেই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে বাতিল হয়েছে, তাহলে এর চেয়ে হতাশার আর কিছু হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্নফাঁসের এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে এবং পরীক্ষার্থীদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা পূরণ করতে সরকারকে আহ্বান করছে।

সরকারের সক্ষমতা চূড়ান্ত দুর্বল হলে এবং প্রশাসন অতিমাত্রায় দুর্নীতিগ্রস্ত হলেই প্রশ্নপত্র ফাঁস হতে পারে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়া রাষ্ট্রের ব্যর্থতা। ৫৫ বছরের একটা রাষ্ট্রের এমন ব্যর্থতার কাফফারা তরুণেরা দেবে না। বিএনপি সরকারও এর দায় এড়াতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছে এবং ভবিষ্যতে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।

বিষয় : বাংলাদেশের রাজনীতি পরীক্ষা পরীক্ষার্থী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে: ইসলামী আন্দোলন

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সরকারের ব্যর্থতার কারণে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে দলটি।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব গাজী আতাউর রহমান এমন প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, বেকারত্বের দুঃসময়ে একটি চাকরির পরীক্ষা লাখো শিক্ষিত তরুণের জন্য আশার আলো হয়ে দেখা দেয়। হতাশার মধ্যে বেঁচে থাকার অবলম্বন হয়। তরুণেরা রাতের পরে রাত জেগে জেগে প্রস্তুতি নেয়। বেকারত্বের মধ্যে ধার-দেনা করে পরীক্ষার ফি ও আসা-যাওয়ার খরচ জোগাড় করে। পরীক্ষার কেন্দ্রে এসে যদি জানা যায় যে, সেই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে বাতিল হয়েছে, তাহলে এর চেয়ে হতাশার আর কিছু হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্নফাঁসের এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে এবং পরীক্ষার্থীদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা পূরণ করতে সরকারকে আহ্বান করছে।

সরকারের সক্ষমতা চূড়ান্ত দুর্বল হলে এবং প্রশাসন অতিমাত্রায় দুর্নীতিগ্রস্ত হলেই প্রশ্নপত্র ফাঁস হতে পারে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়া রাষ্ট্রের ব্যর্থতা। ৫৫ বছরের একটা রাষ্ট্রের এমন ব্যর্থতার কাফফারা তরুণেরা দেবে না। বিএনপি সরকারও এর দায় এড়াতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছে এবং ভবিষ্যতে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত