ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

সাজেকে দু’দিনে জন্য অবরোধ স্থগিতের ঘোষণা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১১ অক্টোবর ২০২৬ | ১০:০৩ পিএম
| প্রিন্ট সংস্করণ

সাজেকে দু’দিনে জন্য অবরোধ স্থগিতের ঘোষণা

টানা সাত ঘণ্টা অবরোধ পালনের পর রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও গণ-অধিকার রক্ষা কমিটি। সেনাবাহিনীর আশ্বাসে সোমবার ও মঙ্গলবারের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সংগঠন দুটির নেতারা। তবে সাজেক থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের নির্মূল করা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রবিবার সকাল ৬টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন সংগঠন দুটির নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় সাজেক-দীঘিনালা সড়কের ১০ নম্বর, রেতকাবা, উজোবাসহ বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মধ্যে কোনো যানবাহন চলাচল করতে পারেনি।

অবরোধ চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন সংগঠন দুটির নেতাকর্মী ও সমর্থকেরা।

দুপুর ২টার দিকে সেনাবাহিনীর গাড়িবহরে সাজেক থেকে আটকে পড়া প্রায় সাড়ে ৩৫০ পর্যটককে বের করে আনা হয়। এ সময় অবরোধকারীরা সড়কে বাধা সৃষ্টি করলে সেনাবাহিনীর সদস্যরা তাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে সেনাবাহিনীর আশ্বাসে সোমবার ও মঙ্গলবারের জন্য অবরোধ স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় অবরোধ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধকারীরা সড়ক উন্মুক্ত করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে গত ৮ অক্টোবর সশস্ত্র সন্ত্রাসীদের দমন, সাজেকে চাঁদাবাজি বন্ধ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) নির্মূলের দাবিতে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধের ডাক দেয় সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও গণ-অধিকার রক্ষা কমিটি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে যৌথ বাহিনী। অবরোধ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিষয় : সাজেক স্থগিতের ঘোষণা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সাজেকে দু’দিনে জন্য অবরোধ স্থগিতের ঘোষণা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত