ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

মুন্সীগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১১ অক্টোবর ২০২৬ | ০৯:৫৬ পিএম
| প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

কক্সবাজার থেকে মুন্সীগঞ্জে এসে ইয়াবা বিক্রির সময় কেফায়েত উল্লাহ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে নির্মাণাধীন টোল প্লাজার নতুন অফিসের দক্ষিণ-পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে কেফায়েত উল্লাহকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কেফায়েত উল্লাহ কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পল্লান পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সেলিম। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এসব অভিযান আরও জোরদার করা হবে।

বিষয় : গ্রেফতার

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজার থেকে মুন্সীগঞ্জে এসে ইয়াবা বিক্রির সময় কেফায়েত উল্লাহ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে নির্মাণাধীন টোল প্লাজার নতুন অফিসের দক্ষিণ-পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে কেফায়েত উল্লাহকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কেফায়েত উল্লাহ কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পল্লান পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সেলিম। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এসব অভিযান আরও জোরদার করা হবে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত