ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

প্রশ্ন জামায়াতের সেক্রেটারি জেনারেলের

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১১ অক্টোবর ২০২৬ | ০৫:০৩ পিএম
| প্রিন্ট সংস্করণ

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন রেখেছেন, একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হলে স্বয়ং পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি জারি করতে হয়?

আসন্ন ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা–খুলনা–যশোর–কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে রোববার যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সারা দেশে খুন, ছিনতাই ও চরম নিরাপত্তাহীনতা চলছে। বিশেষ করে খুলনা–যশোর অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ভেঙে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি খুলনার পুলিশ সুপার এক নির্দেশনায় পুলিশ সদস্যদের একা চলাফেরা করতে নিষেধ করেছেন। তিনি বলেন, ‘একটি দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচলের ওপরই যদি এভাবে বিধিনিষেধ আরোপ করতে হয়, তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা সহজেই অনুমেয়।’

তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল দেশে একটি ইনসাফভিত্তিক পরিবেশ ও স্বাভাবিক নিরাপত্তা ফিরবে। কিন্তু বর্তমান বিএনপি সরকারের আমলে চরম অবনতিশীল আইনশৃঙ্খলা, লাগামহীন দ্রব্যমূল্য, বারবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সর্বত্র বেপরোয়া চাঁদাবাজি ও দখলদারিত্ব সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।

সংবাদ সম্মেলনে তিনি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সার ও বিদ্যুৎ সংকট নিরসন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণসহ সাত দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান। এসব জনদাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে শুরু হয়ে মাওয়া, খুলনা ও যশোর হয়ে কুষ্টিয়া পর্যন্ত শান্তিপূর্ণ লংমার্চ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত