সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিভিন্ন পরিচয় ব্যবহার করে ছাত্রশিবির দখলদারত্ব কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তার অভিযোগ, কখনো সামাজিক সংগঠন, কখনো প্রেসার গ্রুপ, আবার কখনো সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করছে সংগঠনটি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর জাতীয় নির্বাচনের আগে একটি পক্ষ ছাত্রদল ও ছাত্রলীগকে একইভাবে উপস্থাপনের চেষ্টা করেছে। তবে এই দুই সংগঠনের মধ্যে পার্থক্য রয়েছে বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, বর্তমানে ছাত্রদল কোনো হল দখল করেনি কিংবা গণরুম ও গেস্টরুমের পুরোনো প্রথা ফিরিয়ে আনেনি। মেধার বিকাশের মাধ্যমে ছাত্রদল সারা দেশে গণতান্ত্রিক রাজনীতি পরিচালনা করছে। এই রাজনীতিকে বাধাগ্রস্ত করতেই ছাত্রশিবির বিভিন্ন ধরনের বয়ান তৈরি করছে। ছাত্রশিবির প্রকাশ্যে রাজনীতি করলে ছাত্রদলের আপত্তি থাকত না বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতে ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যখনই কোনো আন্দোলন করতে গিয়েছি, ছাত্রলীগের বাধার মুখে পড়েছি। ছাত্রলীগ আমাদের নির্যাতন করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েও আমরা বারবার হামলার শিকার হয়েছি। আগে গণরুম ও গেস্টরুম প্রথা ছিল, এখন সেই ব্যবস্থা আর নেই।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিভিন্ন পরিচয় ব্যবহার করে ছাত্রশিবির দখলদারত্ব কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তার অভিযোগ, কখনো সামাজিক সংগঠন, কখনো প্রেসার গ্রুপ, আবার কখনো সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করছে সংগঠনটি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর জাতীয় নির্বাচনের আগে একটি পক্ষ ছাত্রদল ও ছাত্রলীগকে একইভাবে উপস্থাপনের চেষ্টা করেছে। তবে এই দুই সংগঠনের মধ্যে পার্থক্য রয়েছে বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, বর্তমানে ছাত্রদল কোনো হল দখল করেনি কিংবা গণরুম ও গেস্টরুমের পুরোনো প্রথা ফিরিয়ে আনেনি। মেধার বিকাশের মাধ্যমে ছাত্রদল সারা দেশে গণতান্ত্রিক রাজনীতি পরিচালনা করছে। এই রাজনীতিকে বাধাগ্রস্ত করতেই ছাত্রশিবির বিভিন্ন ধরনের বয়ান তৈরি করছে। ছাত্রশিবির প্রকাশ্যে রাজনীতি করলে ছাত্রদলের আপত্তি থাকত না বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতে ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যখনই কোনো আন্দোলন করতে গিয়েছি, ছাত্রলীগের বাধার মুখে পড়েছি। ছাত্রলীগ আমাদের নির্যাতন করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েও আমরা বারবার হামলার শিকার হয়েছি। আগে গণরুম ও গেস্টরুম প্রথা ছিল, এখন সেই ব্যবস্থা আর নেই।

আপনার মতামত লিখুন