ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ব্যাটে-বলে দাপট, ইউসিবিকে উড়িয়ে দিল বসুন্ধরা স্ট্রাইকার্স

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১০ অক্টোবর ২০২৬ | ০৯:০৭ এএম
| প্রিন্ট সংস্করণ

ব্যাটে-বলে দাপট, ইউসিবিকে উড়িয়ে দিল বসুন্ধরা স্ট্রাইকার্স

ব্যাটে ঝড়, বলেও আগুন। পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ইউসিবির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। শেহজাদ আকবর সোবহান, সুমন আহমেদ ও তাপস ঘোষের ব্যাটে বসুন্ধরা স্ট্রাইকার্স ১৫৮ রানের পুঁজি গড়ে। এরপর রান তাড়া করতে নেমে বসুন্ধরার বোলারদের তোপে পড়ে ইউসিবি। তাপস ঘোষের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৬ রানেই থামে তাদের ইনিংস। তাতে ৩২ রানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা স্ট্রাইকার্স।

শেহজাদ ব্যাট হাতে নামলেই যেন মাঠের আবহে যোগ হয় বাড়তি উত্তাপ। তার ব্যাটের ঝলকে গ্যালারিতে করতালি, চারপাশে ঢাকঢোলের শব্দ। বল সীমানা পেরোলেই দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে মাঠ।

আগের ম্যাচে ২৯ রানের কার্যকর ইনিংস খেলার পর আজও ২৪ রান করে দলের সংগ্রহ সমৃদ্ধ করেছেন তিনি।

শুক্রবার বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে টসের পর আগে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি স্ট্রাইকার্সের। খালেদ মাসুদ ৫ রান করে ফিরলে মাহিন ২৩ রানের ইনিংসে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। এরপর এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন সুমন আহমেদ। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৯ রান করে থামে তাঁর ইনিংস।

শেহজাদ ৩০ বলে ২টি চারে করেন ২৪ রান। রানের বিচারে ইনিংসটি বড় না হলেও দলের সংগ্রহ বাড়াতে ভূমিকা রেখেছেন তিনি। শেষ দিকে তাপস ঘোষের ব্যাটে গতি পায় স্ট্রাইকার্সের ইনিংস। মাত্র ১৭ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৬ রান করেন তিনি। অন্তু যোগ করেন ১০ রান। অতিরিক্ত থেকে আসা ২৬ রানও দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখে। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে স্ট্রাইকার্স।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের আভাস দিয়েছিল ইউসিবি। ওয়ালিদ বিন হাসান ২১ বলে ৪টি চারে ২৯ রান করে তাপস ঘোষের শিকার হন। দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারানোর পর একই ওভারে শূন্য রানে ফেরেন আরিফ বাবুও।

এরপর ফাহিমুল হক ৭ রান করে লাজিমের বলে ক্যাচ দেন। রায়হান আহমেদ ১৫ বলে ৩টি চারে ২৭ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে রানআউট হয়ে ফিরতে হয় তাঁকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ইউসিবি। সোহেল মো. নাসিম ৩, মো. আশিকুদ্দৌলা আল মামুন ৬, মো. ফজলে এলাহী রানা ৪ ও সাগির মল্লিক কোনো রান না করেই ফেরেন।

এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ইউসিবি অধিনায়ক আসাদুর রহমান অনিক। ৫১ বলে ৩টি চারে ৪০ রানে অপরাজিত থাকলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি তিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রানেই থামে ইউসিবির ইনিংস।

বসুন্ধরা স্ট্রাইকার্সের জয়ে সবচেয়ে বড় অবদান তাপস ঘোষের। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। এর আগে ব্যাট হাতেও ১৭ বলে ২৬ রানের কার্যকর ইনিংস খেলেন এই অলরাউন্ডার। 

তাপস ছাড়াও বল হাতে লাজিম ৪ ওভারে ৪১ রান দিয়ে ২টি এবং রনি ৩ ওভারে ১৭ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। খালেদ মাসুদ ৪ ওভারে ১৬ রান এবং শেহজাদ ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন।

ব্যাটে-বলে কার্যকর পারফরম্যান্সের সুবাদে শেষ পর্যন্ত ৩২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা স্ট্রাইকার্স। টানা দুই জয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে দলটি।

দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও বহুজাতিক কোম্পানির অংশগ্রহণে শুরু হয়েছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের তৃতীয় আসর। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১০টি দল। দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে গ্রুপ পর্বের খেলা।

বিষয় : বসুন্ধরা স্ট্রাইকার্সের

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ব্যাটে-বলে দাপট, ইউসিবিকে উড়িয়ে দিল বসুন্ধরা স্ট্রাইকার্স

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত