ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মেহেদীর ৬ উইকেটের দিনে নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১০ অক্টোবর ২০২৬ | ০৭:০৮ পিএম
| প্রিন্ট সংস্করণ

মেহেদীর ৬ উইকেটের দিনে নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি
ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বল হাতে দাপট দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। তার ৬ উইকেট শিকারে মাত্র ১১৯ রানে গুটিয়ে গেছে রাজশাহী বিভাগ। জবাবে ১ উইকেটে ১০৮ রান করে  দিন শেষ করেছে খুলনা।

অন্য ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন নাঈম শেখ। তার দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটের বিপক্ষে বড় সংগ্রহের পথে ঢাকা বিভাগ।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন সাব্বির হোসেন। এস এম মেহরবের ব্যাট থেকে এসেছে ২১ রান। খুলনার হয়ে ৩৮ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন মেহেদী। 

জবাবে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় খুলনা। দুই ওপেনার এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিম যোগ করেন ৪৪ রান। ৩৭ বলে ২২ রান করে আউট হন বিজয়। অন্য প্রান্তে ফিফটি তুলে নেওয়া তামিম ৯৯ বলে ৫৫ রানে অপরাজিত আছেন। কালাম সিদ্দিকী অলিন অপরাজিত আছেন ২৮ রানে। 

দিনের অন্য ম্যাচে সিলেটের বিপক্ষে ২ উইকেটে ৩৪৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ঢাকা বিভাগ। ওপেনিংয়ে নাঈম শেখ ও জিসান আলমের ১৫৫ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ৮১ রান করে ফিরেছেন জিসান। নাঈম সেঞ্চুরি করার পর ১৩১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

ঢাকার হয়ে আশিকুর রহমান করেছেন ১০ রান। দিনের বাকি সময়টা সামলে নিয়েছেন মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন। মার্শাল ৮০ রানে অপরাজিত আছেন। অঙ্কনের সংগ্রহ ৫৩ বলে ৩২ রান। সিলেটের হয়ে দুটি উইকেটই নিয়েছেন নাসুম আহমেদ।

বিষয় : বাংলাদেশ ক্রিকেট

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেহেদীর ৬ উইকেটের দিনে নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বল হাতে দাপট দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। তার ৬ উইকেট শিকারে মাত্র ১১৯ রানে গুটিয়ে গেছে রাজশাহী বিভাগ। জবাবে ১ উইকেটে ১০৮ রান করে  দিন শেষ করেছে খুলনা।

অন্য ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন নাঈম শেখ। তার দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটের বিপক্ষে বড় সংগ্রহের পথে ঢাকা বিভাগ।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন সাব্বির হোসেন। এস এম মেহরবের ব্যাট থেকে এসেছে ২১ রান। খুলনার হয়ে ৩৮ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন মেহেদী। 

জবাবে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় খুলনা। দুই ওপেনার এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিম যোগ করেন ৪৪ রান। ৩৭ বলে ২২ রান করে আউট হন বিজয়। অন্য প্রান্তে ফিফটি তুলে নেওয়া তামিম ৯৯ বলে ৫৫ রানে অপরাজিত আছেন। কালাম সিদ্দিকী অলিন অপরাজিত আছেন ২৮ রানে। 

দিনের অন্য ম্যাচে সিলেটের বিপক্ষে ২ উইকেটে ৩৪৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ঢাকা বিভাগ। ওপেনিংয়ে নাঈম শেখ ও জিসান আলমের ১৫৫ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ৮১ রান করে ফিরেছেন জিসান। নাঈম সেঞ্চুরি করার পর ১৩১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

ঢাকার হয়ে আশিকুর রহমান করেছেন ১০ রান। দিনের বাকি সময়টা সামলে নিয়েছেন মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন। মার্শাল ৮০ রানে অপরাজিত আছেন। অঙ্কনের সংগ্রহ ৫৩ বলে ৩২ রান। সিলেটের হয়ে দুটি উইকেটই নিয়েছেন নাসুম আহমেদ।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত