সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। খুলনা মহানগরীর সদর থানার ৩ নম্বর কাসেম সড়ক এলাকায় জনি নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল ৩টা ৪৬ মিনিটে মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি গুলি জনির শরীরে বিদ্ধ হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ জনি ২ নম্বর কাসেম সড়কের মৃত আবদুল হামিদের ছেলে।
সিসি ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার সময় ৩ নম্বর কাসেম সড়কের একটি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জনি। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক এসে তার সামনে থামে। কয়েক সেকেন্ড কথা বলার পর তারা জনিকে ধাওয়া করে। জনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পেছন থেকে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
খুলনা মহানগরীর সদর থানার ৩ নম্বর কাসেম সড়ক এলাকায় জনি নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল ৩টা ৪৬ মিনিটে মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি গুলি জনির শরীরে বিদ্ধ হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ জনি ২ নম্বর কাসেম সড়কের মৃত আবদুল হামিদের ছেলে।
সিসি ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার সময় ৩ নম্বর কাসেম সড়কের একটি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জনি। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক এসে তার সামনে থামে। কয়েক সেকেন্ড কথা বলার পর তারা জনিকে ধাওয়া করে। জনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পেছন থেকে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন