ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে গুইমারায় তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১০ অক্টোবর ২০২৬ | ০৯:৩১ পিএম
| প্রিন্ট সংস্করণ

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে গুইমারায় তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে গুইমারা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিন উল্লাহর সঞ্চালনায় প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন,প্রধান অতিথি গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী এবং গুইমারা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল আলী।

বক্তারা বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা আর্থিক লেনদেনের মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া যাবে না।

তারা আরও বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্ব না করে প্রকৃত তথ্যের ভিত্তিতে তালিকা প্রস্তুত করতে হবে, যাতে সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয়। দায়িত্ব পালনে কেউ স্বজনপ্রীতি, দুর্নীতি বা আর্থিক অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন বক্তারা।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তারা।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান, খাগড়াছড়ি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী আমিন উল্লাহসহ সংশ্লিষ্ট সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে গুইমারায় তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে গুইমারা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিন উল্লাহর সঞ্চালনায় প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন,প্রধান অতিথি গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী এবং গুইমারা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল আলী।

বক্তারা বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা আর্থিক লেনদেনের মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া যাবে না।

তারা আরও বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্ব না করে প্রকৃত তথ্যের ভিত্তিতে তালিকা প্রস্তুত করতে হবে, যাতে সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয়। দায়িত্ব পালনে কেউ স্বজনপ্রীতি, দুর্নীতি বা আর্থিক অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন বক্তারা।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তারা।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান, খাগড়াছড়ি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী আমিন উল্লাহসহ সংশ্লিষ্ট সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত