ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

বুড়িগঙ্গার তীরে ইসলামবাগে ১০০ টন বর্জ্য অপসারণ


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১২ অক্টোবর ২০২৬ | ০৫:০৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বুড়িগঙ্গার তীরে ইসলামবাগে ১০০ টন বর্জ্য অপসারণ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে। 

সোমবার পরিচালিত এ অভিযানে নদীর দুই তীর থেকে প্রায় ১০০ টন প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে ২টি এস্কেভেটর ও ৫টি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ কর্তৃক দায়েরকৃত রিট পিটিশনের অনুবৃত্তিক্রমে দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট উল্লিখিত এলাকার বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

বিআইডব্লিউটিএ, ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও নৌপুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : বর্জ্য বুড়িগঙ্গা তীর ইসলামবাগ অপসারণ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


বুড়িগঙ্গার তীরে ইসলামবাগে ১০০ টন বর্জ্য অপসারণ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে। 

সোমবার পরিচালিত এ অভিযানে নদীর দুই তীর থেকে প্রায় ১০০ টন প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে ২টি এস্কেভেটর ও ৫টি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ কর্তৃক দায়েরকৃত রিট পিটিশনের অনুবৃত্তিক্রমে দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট উল্লিখিত এলাকার বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

বিআইডব্লিউটিএ, ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও নৌপুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত