ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৩ অক্টোবর ২০২৬ | ০২:৫৯ পিএম
| প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মূসা জঙ্গী। এ ছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ আফজাল রাজন, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টর গ্রিন ভিউ উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভার পাশাপাশি ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা যায়, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলাই এ ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

বিষয় : পালিত চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মূসা জঙ্গী। এ ছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ আফজাল রাজন, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টর গ্রিন ভিউ উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভার পাশাপাশি ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা যায়, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলাই এ ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত