ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

রিয়াদমুখী হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৪ অক্টোবর ২০২৬ | ০২:৩৭ পিএম
| প্রিন্ট সংস্করণ

রিয়াদমুখী হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

ইয়েমেনে হুথি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। এ ঘটনার পর রিয়াদ ও পার্শ্ববর্তী আল-খারজ এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

বুধবার (১৪ অক্টোবর) মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সির।

এর আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রিয়াদ ও রাজধানীর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আল-খারজ এলাকার বাসিন্দাদের সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করতে সাইরেন বাজানোর কথা জানায়। পরে সংস্থাটি জানায়, উভয় এলাকায় বিপদের আশঙ্কা কেটে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সতর্কবার্তা জারির পর রিয়াদে চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সংঘাতের উত্তেজনা বাড়তে থাকায় সৌদি আরব ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ছে।

বুধবার দিনের শুরুতে সৌদি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার প্রতিহত করা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রিয়াদে পড়ায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৫টি বাড়িঘর সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট আরও জানায়, আল-খারজ এলাকায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। একই সময়ে পূর্বাঞ্চলীয় শহর দাহরানে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনায় ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটে।

এর আগে মঙ্গলবার হুথিরা হুঁশিয়ারি দিয়েছিল, ইয়েমেনের রাজধানী সানায় তাদের অবস্থানে সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালালে তারা পাল্টা আঘাত হানবে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে তারা দাম্মামে আরামকোর সদর দপ্তর, রিয়াদের প্রধান বিমানবন্দর এবং রাজধানীতে অবস্থিত কোম্পানিটির একটি শোধনাগারের কথা উল্লেখ করে।

বিষয় : হুথি সৌদি রিয়াদ ব্যালিস্টিক

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রিয়াদমুখী হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনে হুথি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। এ ঘটনার পর রিয়াদ ও পার্শ্ববর্তী আল-খারজ এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

বুধবার (১৪ অক্টোবর) মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সির।

এর আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রিয়াদ ও রাজধানীর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আল-খারজ এলাকার বাসিন্দাদের সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করতে সাইরেন বাজানোর কথা জানায়। পরে সংস্থাটি জানায়, উভয় এলাকায় বিপদের আশঙ্কা কেটে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সতর্কবার্তা জারির পর রিয়াদে চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সংঘাতের উত্তেজনা বাড়তে থাকায় সৌদি আরব ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ছে।

বুধবার দিনের শুরুতে সৌদি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার প্রতিহত করা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রিয়াদে পড়ায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৫টি বাড়িঘর সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট আরও জানায়, আল-খারজ এলাকায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। একই সময়ে পূর্বাঞ্চলীয় শহর দাহরানে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনায় ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটে।

এর আগে মঙ্গলবার হুথিরা হুঁশিয়ারি দিয়েছিল, ইয়েমেনের রাজধানী সানায় তাদের অবস্থানে সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালালে তারা পাল্টা আঘাত হানবে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে তারা দাম্মামে আরামকোর সদর দপ্তর, রিয়াদের প্রধান বিমানবন্দর এবং রাজধানীতে অবস্থিত কোম্পানিটির একটি শোধনাগারের কথা উল্লেখ করে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত