ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সৌদি আরবে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ জাপানের

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৫ অক্টোবর ২০২৬ | ১১:৩৬ এএম
| প্রিন্ট সংস্করণ

সৌদি আরবে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ জাপানের
সৌদি আরব ও জাপানের পতাকা।

সৌদি আরবে জরুরি প্রয়োজন ছাড়া যেকোনো ধরনের সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়ে পুরো দেশজুড়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে জাপান। বুধবার (১৪ অক্টোবর) এক হালনাগাদ তথ্যে এ বিষয়ে জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের চার স্তরের সতর্কতার অংশ হিসেবে সৌদি আরবের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি এলাকার জন্য সতর্কতা লেভেল ১ থেকে বাড়িয়ে লেভেল ২ এ উন্নীত করেছে। 

৫ অক্টোবর থেকে শুরু হওয়া হুথিদের বিমান হামলার পর এই পদক্ষেপ নেওয়া হলো, যার মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।

ইয়েমেন সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে লেভেল ৩ সতর্কতা বহাল রাখা হয়েছে, যেখানে সব ধরনের ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইয়েমেনের যুদ্ধ চলতে থাকায় আরও আক্রমণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

জাপানি নাগরিকদের অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সৌদি আরবের কোনো বিমানবন্দরে যাওয়া বা ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে যারা দেশটি ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের সফর স্থগিত বা পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

বিষয় : জাপান মধ্যপ্রাচ্য বিশ্ব সংবাদ সৌদি আরব ইয়েমেন হুথি বিদ্রোহী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ জাপানের

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবে জরুরি প্রয়োজন ছাড়া যেকোনো ধরনের সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়ে পুরো দেশজুড়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে জাপান। বুধবার (১৪ অক্টোবর) এক হালনাগাদ তথ্যে এ বিষয়ে জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের চার স্তরের সতর্কতার অংশ হিসেবে সৌদি আরবের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি এলাকার জন্য সতর্কতা লেভেল ১ থেকে বাড়িয়ে লেভেল ২ এ উন্নীত করেছে। 

৫ অক্টোবর থেকে শুরু হওয়া হুথিদের বিমান হামলার পর এই পদক্ষেপ নেওয়া হলো, যার মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।

ইয়েমেন সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে লেভেল ৩ সতর্কতা বহাল রাখা হয়েছে, যেখানে সব ধরনের ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইয়েমেনের যুদ্ধ চলতে থাকায় আরও আক্রমণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

জাপানি নাগরিকদের অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সৌদি আরবের কোনো বিমানবন্দরে যাওয়া বা ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে যারা দেশটি ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের সফর স্থগিত বা পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত