সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) গুইমারা গভর্নমেন্ট মডেল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটির সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসকাতুল তামান্না।
প্রতিযোগিতায় উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, গুইমারা গভর্নমেন্ট মডেল উচ্চ বিদ্যালয়, হাফছড়ি উচ্চ বিদ্যালয়, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় এবং শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার ফল অনুযায়ী, বিতর্ক প্রতিযোগিতায় গুইমারা গভর্নমেন্ট মডেল উচ্চ বিদ্যালয় প্রথম এবং শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে। সেরা বক্তা নির্বাচিত হন উনুপ্রু মারমা। এছাড়া চিত্রাঙ্কনে আর্য চাকমা ও রচনা প্রতিযোগিতায় তর্নালিকা ত্রিপুরা প্রথম স্থান অর্জন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই নৈতিক মূল্যবোধ, সততা ও দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সুশাসিত ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) গুইমারা গভর্নমেন্ট মডেল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটির সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসকাতুল তামান্না।
প্রতিযোগিতায় উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, গুইমারা গভর্নমেন্ট মডেল উচ্চ বিদ্যালয়, হাফছড়ি উচ্চ বিদ্যালয়, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় এবং শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার ফল অনুযায়ী, বিতর্ক প্রতিযোগিতায় গুইমারা গভর্নমেন্ট মডেল উচ্চ বিদ্যালয় প্রথম এবং শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে। সেরা বক্তা নির্বাচিত হন উনুপ্রু মারমা। এছাড়া চিত্রাঙ্কনে আর্য চাকমা ও রচনা প্রতিযোগিতায় তর্নালিকা ত্রিপুরা প্রথম স্থান অর্জন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই নৈতিক মূল্যবোধ, সততা ও দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সুশাসিত ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন