ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

‘সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে’

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৪ অক্টোবর ২০২৬ | ০৯:০৬ পিএম
| প্রিন্ট সংস্করণ

‘সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। 

তিনি বলেন, ভারতে অবস্থানরত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। দেশবিরোধী সকল ষড়ষন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া আলমগীর কবিরের বাগান বাড়ীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরের চরভদ্রাসনের লকাই বিশ্বাসের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা দেশের ব্যাংক লুটের অর্থ বিদেশে নিয়ে বিলাসী জীবনযাপন করছে। আর সেখানে বসেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। 

জ্বালানি তেলের দাম নিয়ে তিনি বলেন, বিশ্ববাজারে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।

প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে বলেন, নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোদারেরছ আলী, সদস্য সচিব একে কিবরিয়া, ভাঙ্গা উপজেলা বিএনপির আহবায়ক খন্দকার সেলিম, কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদল সভাপতি  রাজিব হোসেন, মহনগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠানের শেষে লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেন প্রধান অতিথি। পাশাপাশি চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন।

বিষয় : রুহুল কবির রিজভী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

‘সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে’

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। 

তিনি বলেন, ভারতে অবস্থানরত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। দেশবিরোধী সকল ষড়ষন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া আলমগীর কবিরের বাগান বাড়ীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরের চরভদ্রাসনের লকাই বিশ্বাসের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা দেশের ব্যাংক লুটের অর্থ বিদেশে নিয়ে বিলাসী জীবনযাপন করছে। আর সেখানে বসেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। 

জ্বালানি তেলের দাম নিয়ে তিনি বলেন, বিশ্ববাজারে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।

প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে বলেন, নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোদারেরছ আলী, সদস্য সচিব একে কিবরিয়া, ভাঙ্গা উপজেলা বিএনপির আহবায়ক খন্দকার সেলিম, কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদল সভাপতি  রাজিব হোসেন, মহনগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠানের শেষে লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেন প্রধান অতিথি। পাশাপাশি চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত