সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অপু মাঝি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার এসআই মোহাম্মদ রোমান জানান, ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে সেটি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অপু নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং বাসটিকে আটক করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিষয় : সংঘর্ষ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অপু মাঝি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার এসআই মোহাম্মদ রোমান জানান, ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে সেটি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অপু নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং বাসটিকে আটক করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন