সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চতলাকান্দা গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী লিপি, তাঁদের ছেলে রিশাদ ও মেয়ে তুবা এবং লিপির বোন শরিফা। এ ছাড়া অটোরিকশাচালকও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ওসি কাওছার আলী বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। দুই নারীসহ তিনজনের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে পাঠানো আরও দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ বলেন, ‘আমরা এ পর্যন্ত ৫ জনের মরদেহ পেয়েছি। এর মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। পুরুষ লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি অটোরিকশাচালক বলে জানা গেছে।’
বিষয় : নিহত কুড়িগ্রাম রংপুর বিভাগ সড়ক দুর্ঘটনা রৌমারী

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চতলাকান্দা গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী লিপি, তাঁদের ছেলে রিশাদ ও মেয়ে তুবা এবং লিপির বোন শরিফা। এ ছাড়া অটোরিকশাচালকও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ওসি কাওছার আলী বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। দুই নারীসহ তিনজনের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে পাঠানো আরও দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ বলেন, ‘আমরা এ পর্যন্ত ৫ জনের মরদেহ পেয়েছি। এর মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। পুরুষ লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি অটোরিকশাচালক বলে জানা গেছে।’

আপনার মতামত লিখুন