সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অভি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে সোনারগাঁ পৌরসভার পুরান টিপরদী এলাকার মধুমিতা সিএনজি পাম্পের পেছনের একটি ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সোহেল রানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার অভি সোনারগাঁ উপজেলার নয়ামাটি এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহাদাত হোসেন।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অভি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে সোনারগাঁ পৌরসভার পুরান টিপরদী এলাকার মধুমিতা সিএনজি পাম্পের পেছনের একটি ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সোহেল রানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার অভি সোনারগাঁ উপজেলার নয়ামাটি এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহাদাত হোসেন।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন