সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। লক্ষ্মীপুরের রায়পুরে ইসমাইল মাহমুদ পাটওয়ারী নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহ্স্পতিবার (২২ অক্টোবর) বিকালে শহরের দেনায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। তার বিরুদ্ধে রাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইসমাইল মাহমুদ পাটওয়ারী রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত আছেন। পৌর শহরের ধানহাটা সংলগ্ন নিজ বাড়িতে তিনি পরিবারসহ বসবাস করেন। তিনি রায়পুর পৌরসভার সহকারী কর আদায়কারী হিসেবে চাকরি করছেন।
এ বিষয়ে ইসমাইল মাহমুদ পাটওয়ারীর পরিবারের সদস্যদের বক্তব্য জানার চেষ্টা করা হয়। তার স্ত্রী রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাহমিনা আক্তারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, তাকে রাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরের রায়পুরে ইসমাইল মাহমুদ পাটওয়ারী নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহ্স্পতিবার (২২ অক্টোবর) বিকালে শহরের দেনায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। তার বিরুদ্ধে রাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইসমাইল মাহমুদ পাটওয়ারী রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত আছেন। পৌর শহরের ধানহাটা সংলগ্ন নিজ বাড়িতে তিনি পরিবারসহ বসবাস করেন। তিনি রায়পুর পৌরসভার সহকারী কর আদায়কারী হিসেবে চাকরি করছেন।
এ বিষয়ে ইসমাইল মাহমুদ পাটওয়ারীর পরিবারের সদস্যদের বক্তব্য জানার চেষ্টা করা হয়। তার স্ত্রী রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাহমিনা আক্তারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, তাকে রাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন