ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৪ অক্টোবর ২০২৬ | ১২:২৫ পিএম
| প্রিন্ট সংস্করণ

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী

সংগীতশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী। 

এদিকে স্বামীর নিরাপদে থাকার খবরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তার স্ত্রী বেগম সালমা আসিফ।

ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে সালমা আসিফ লেখেন, ‘ভোর ৫টার ঘটনা... আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।’ সংক্ষিপ্ত এই পোস্টের মাধ্যমে স্বামীর নিরাপত্তা নিয়ে স্বস্তি ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, গুলির ঘটনার সময় আসিফ আকবর গাড়ির ভেতরে ছিলেন না। ফলে তিনি কোনো শারীরিক ক্ষতির শিকার হননি। তবে কে বা কারা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কি না, সেটিও স্পষ্ট নয়।

সংগীতাঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ আসিফ আকবর ক্রিকেট অঙ্গনেও সুপরিচিত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এদিকে গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এখন পর্যন্ত আসিফ আকবর কোনো মন্তব করেননি। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

বিষয় : স্ত্রী সংগীতশিল্পী আসিফ গাড়িতে গুলি বেগম সালমা আসিফ ফেসবুক পোস্ট

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সংগীতশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী। 

এদিকে স্বামীর নিরাপদে থাকার খবরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তার স্ত্রী বেগম সালমা আসিফ।

ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে সালমা আসিফ লেখেন, ‘ভোর ৫টার ঘটনা... আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।’ সংক্ষিপ্ত এই পোস্টের মাধ্যমে স্বামীর নিরাপত্তা নিয়ে স্বস্তি ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, গুলির ঘটনার সময় আসিফ আকবর গাড়ির ভেতরে ছিলেন না। ফলে তিনি কোনো শারীরিক ক্ষতির শিকার হননি। তবে কে বা কারা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কি না, সেটিও স্পষ্ট নয়।

সংগীতাঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ আসিফ আকবর ক্রিকেট অঙ্গনেও সুপরিচিত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এদিকে গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এখন পর্যন্ত আসিফ আকবর কোনো মন্তব করেননি। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত