ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

ভারতে সড়ক সংস্কারকাজে বিস্ফোরণ, নিহত ৫


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৪ অক্টোবর ২০২৬ | ১২:২০ পিএম
| প্রিন্ট সংস্করণ

ভারতে সড়ক সংস্কারকাজে বিস্ফোরণ, নিহত ৫
ভারতের অন্ধ্রপ্রদেশের মানচিত্র। ছবি: গুগল ম্যাপ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে সড়ক সম্প্রসারণের কাজের সময় বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজ্যের আল্লুরি সীতারাম রাজু জেলার আনন্তগিরি মণ্ডলের পিনাকোটা গ্রামে পাহাড়ি পাথর বিস্ফোরণের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাহাড়ি সড়ক সম্প্রসারণের জন্য পাথর বিস্ফোরণে জিলেটিন স্টিকযুক্ত একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হচ্ছিল। তবে বিস্ফোরণের সময় যন্ত্রটি ঠিকমতো কাজ না করায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দুটি যানবাহন ধ্বংস হয়ে যায়।

পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় চালক ও তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া বিপরীত দিক থেকে যাওয়া এক শিক্ষকও প্রাণ হারিয়েছেন।

খবর পেয়ে স্থানীয় রাজস্ব বিভাগের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে পুলিশ। সূত্র: হিন্দুস্তান টাইমস

বিষয় : নিহত ভারত

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


ভারতে সড়ক সংস্কারকাজে বিস্ফোরণ, নিহত ৫

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে সড়ক সম্প্রসারণের কাজের সময় বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজ্যের আল্লুরি সীতারাম রাজু জেলার আনন্তগিরি মণ্ডলের পিনাকোটা গ্রামে পাহাড়ি পাথর বিস্ফোরণের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাহাড়ি সড়ক সম্প্রসারণের জন্য পাথর বিস্ফোরণে জিলেটিন স্টিকযুক্ত একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হচ্ছিল। তবে বিস্ফোরণের সময় যন্ত্রটি ঠিকমতো কাজ না করায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দুটি যানবাহন ধ্বংস হয়ে যায়।

পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় চালক ও তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া বিপরীত দিক থেকে যাওয়া এক শিক্ষকও প্রাণ হারিয়েছেন।

খবর পেয়ে স্থানীয় রাজস্ব বিভাগের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে পুলিশ। সূত্র: হিন্দুস্তান টাইমস


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত