ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সৌদির আকাশসীমায় ঢুকলে পরিণতি ভালো হবে না, এয়ারলাইন্সগুলোকে হুতির হুঁশিয়ারি


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৩ অক্টোবর ২০২৬ | ০৯:০৭ এএম
| প্রিন্ট সংস্করণ

সৌদির আকাশসীমায় ঢুকলে পরিণতি ভালো হবে না, এয়ারলাইন্সগুলোকে হুতির হুঁশিয়ারি

ইয়েমেনের হুতি পরিচালিত ‘হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার’ শুক্রবার ভোরে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহারে সব এয়ারলাইন্সকে আবারও সতর্ক করে দিয়েছে। হুতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করলে তার পরিণতির দায়িত্ব তারা নেবে না।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, ইয়েমেনের ওপর চালানো ‘আগ্রাসন ও অবরোধ’ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তারা সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে এ সতর্কতা গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে এবং পবিত্র মক্কা ও মদিনা নগরীর আকাশসীমা ছাড়া সৌদি আরবের সম্পূর্ণ আকাশসীমা ও বিমানবন্দরগুলো এড়িয়ে চলার অনুরোধ করেছে। হুতিদের মতে, এয়ারলাইন্সগুলো যদি এই নির্দেশনা উপেক্ষা করে কোনো বিমান চালায়, তবে সংশ্লিষ্ট উড়োজাহাজ, ক্রু কিংবা যাত্রীদের যেকোনো ঝুঁকি বা পরিণতির সম্পূর্ণ দায় তারা এড়িয়ে যাবে।

‘উস্কানির জবাবে কঠোর অবস্থান’ স্লোগানের আওতায় প্রকাশিত এই বিবৃতিতে মূলত ইয়েমেনকে কেন্দ্র করে তৈরি হওয়া চলমান উত্তেজনারই ইঙ্গিত পাওয়া যায়। হুতির এই হুমকির ফলে সৌদি আরবের রুট ব্যবহারকারী আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর পরিচালনা ও নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: রয়া নিউজ।

বিষয় : হুতি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


সৌদির আকাশসীমায় ঢুকলে পরিণতি ভালো হবে না, এয়ারলাইন্সগুলোকে হুতির হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনের হুতি পরিচালিত ‘হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার’ শুক্রবার ভোরে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহারে সব এয়ারলাইন্সকে আবারও সতর্ক করে দিয়েছে। হুতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করলে তার পরিণতির দায়িত্ব তারা নেবে না।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, ইয়েমেনের ওপর চালানো ‘আগ্রাসন ও অবরোধ’ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তারা সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে এ সতর্কতা গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে এবং পবিত্র মক্কা ও মদিনা নগরীর আকাশসীমা ছাড়া সৌদি আরবের সম্পূর্ণ আকাশসীমা ও বিমানবন্দরগুলো এড়িয়ে চলার অনুরোধ করেছে। হুতিদের মতে, এয়ারলাইন্সগুলো যদি এই নির্দেশনা উপেক্ষা করে কোনো বিমান চালায়, তবে সংশ্লিষ্ট উড়োজাহাজ, ক্রু কিংবা যাত্রীদের যেকোনো ঝুঁকি বা পরিণতির সম্পূর্ণ দায় তারা এড়িয়ে যাবে।

‘উস্কানির জবাবে কঠোর অবস্থান’ স্লোগানের আওতায় প্রকাশিত এই বিবৃতিতে মূলত ইয়েমেনকে কেন্দ্র করে তৈরি হওয়া চলমান উত্তেজনারই ইঙ্গিত পাওয়া যায়। হুতির এই হুমকির ফলে সৌদি আরবের রুট ব্যবহারকারী আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর পরিচালনা ও নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: রয়া নিউজ।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত