ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৪ অক্টোবর ২০২৬ | ০৬:৫৩ পিএম
| প্রিন্ট সংস্করণ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। অপরজন রামকৃষ্ণপুর গ্রামের মৃত তছলিম উদ্দীনের ছেলে মো. হাফিজুর রহমান (৩৫)। হাফিজুর যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম (৫২)। তিনি উত্তর লালপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. ইমন আহমেদ ওরফে আগুন (২২) গ্রেপ্তার হয়েছেন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লালপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয় : জেলার খবর আওয়ামী লীগ নাটোর লালপুর

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। অপরজন রামকৃষ্ণপুর গ্রামের মৃত তছলিম উদ্দীনের ছেলে মো. হাফিজুর রহমান (৩৫)। হাফিজুর যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম (৫২)। তিনি উত্তর লালপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. ইমন আহমেদ ওরফে আগুন (২২) গ্রেপ্তার হয়েছেন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লালপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত