ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

যাত্রাবাড়ীতে বিআরটিএ’র সড়ক নিরাপত্তা প্রচারাভিযান


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৪ অক্টোবর ২০২৬ | ০৬:৪১ পিএম
| প্রিন্ট সংস্করণ

যাত্রাবাড়ীতে বিআরটিএ’র সড়ক নিরাপত্তা প্রচারাভিযান

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে সচেতনতামূলক রোড শো করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

শনিবার বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া কার্যালয়) উদ্যোগে যাত্রাবাড়ী চৌরাস্তা ও থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি গণপরিবহন, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি না চালানো এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

রোড শো’তে অংশ নেন বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরীসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই (নিসচা), নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।

বিষয় : সড়ক যাত্রাবাড়ী নিরাপত্তা বিআরটিএ প্রচারাভিযান

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


যাত্রাবাড়ীতে বিআরটিএ’র সড়ক নিরাপত্তা প্রচারাভিযান

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে সচেতনতামূলক রোড শো করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

শনিবার বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া কার্যালয়) উদ্যোগে যাত্রাবাড়ী চৌরাস্তা ও থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি গণপরিবহন, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি না চালানো এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

রোড শো’তে অংশ নেন বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরীসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই (নিসচা), নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত