ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৪ অক্টোবর ২০২৬ | ০৪:২২ পিএম
| প্রিন্ট সংস্করণ

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।

শনিবার সকাল ৮টার দিকে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন ৬১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সকালে ওই নারী রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় খুলনা থেকে যশোরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলের কাছাকাছি ৬১ নম্বর রেলগেটে কর্মরত গেটম্যান পরশ ইসলাম জানান, দুর্ঘটনার পর ওই নারীর মরদেহ রেললাইনের পাশে পড়ে ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

অভয়নগরের নওয়াপাড়া রেলস্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, ট্রেনে কেটে এক নারীর মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহ উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

বিষয় : মৃত্যু অভয়নগর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।

শনিবার সকাল ৮টার দিকে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন ৬১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সকালে ওই নারী রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় খুলনা থেকে যশোরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলের কাছাকাছি ৬১ নম্বর রেলগেটে কর্মরত গেটম্যান পরশ ইসলাম জানান, দুর্ঘটনার পর ওই নারীর মরদেহ রেললাইনের পাশে পড়ে ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

অভয়নগরের নওয়াপাড়া রেলস্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, ট্রেনে কেটে এক নারীর মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহ উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত