সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। মাদক চোরাকারবারি, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৭৫ জনকে আটক করেছে পুলিশ। ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে এ অভিযান পরিচালনা করে।
শনিবার বিকেল তিনটার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও প্রশাসন) মো. লুৎফর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে কুমিল্লা মহানগরী এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অভিযানে অংশগ্রহণ করেন।
এই অভিযানে ২৭৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মাদক মামলা, কিশোর অপরাধ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন।
লুৎফর রহমান বলেন, আটক ২৭৫ জনের মধ্যে অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ১৩৩ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, অপরাধ দমনে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
মাদক চোরাকারবারি, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৭৫ জনকে আটক করেছে পুলিশ। ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে এ অভিযান পরিচালনা করে।
শনিবার বিকেল তিনটার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও প্রশাসন) মো. লুৎফর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে কুমিল্লা মহানগরী এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অভিযানে অংশগ্রহণ করেন।
এই অভিযানে ২৭৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মাদক মামলা, কিশোর অপরাধ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন।
লুৎফর রহমান বলেন, আটক ২৭৫ জনের মধ্যে অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ১৩৩ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, অপরাধ দমনে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন