ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

গণপিটুনিতে যুবলীগ নেতার মৃত্যুর অভিযোগ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৩ অক্টোবর ২০২৬ | ০৯:৫৮ এএম
| প্রিন্ট সংস্করণ

গণপিটুনিতে যুবলীগ নেতার মৃত্যুর অভিযোগ
তাইজুল সরদার

মাদারীপুরের কালকিনির আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে  যুবলীগ (নিষিদ্ধ) নেতা তাইজুল সরদারকে (২৬) গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয় আরও কয়েকজন।

এর আগে তাইজুল বোরকা পরে বোমা ও ধারালো অস্ত্রসহ দুই ব্যক্তির ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। তাইজুল মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দী গ্রামের মৃত রুস্তম সরদারের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা ছিল। তাইজুলের পরিবারের অভিযোগ, কালীগঞ্জ বাজারে তাইজুলকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার সদস্য ও আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন সরদার এবং তাঁর সহযোগীরা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালীগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে সহযোগীসহ মিলন সরদার অবস্থান করছিলেন। এ সময় ইজিবাইকে করে আসা বোরকা পরা  ব্যক্তিরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুই ভাই জহির ও মহসিনকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে।

পরে হামলাকারীদের ধাওয়া করা হলে সংঘর্ষ ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মিলন সরদারের নেতৃত্বে তাইজুল ও আল আমিন নামে দুজনকে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ উঠেছে। আহত চারজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুলের মৃত্যু হয়। গুরুতর আহত জহির ও মহসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের দাবি, মিলন সরদার চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারতেন। তবে তাঁর উপস্থিতিতে এমন সংঘর্ষের ঘটনায় এলাকায় আরও সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।  তাইজুলের চাচা সোবহান সরদার বলেন, ‘আমার ভাতিজাকে কালীগঞ্জ বাজারে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে মিলন সরদার ও তার লোকজন। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।’ এ বিষয়ে জানতে অভিযুক্ত মিলন সরদারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও বন্ধ পাওয়া যায়।   মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। তাইজুলের  মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : মৃত্যু

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গণপিটুনিতে যুবলীগ নেতার মৃত্যুর অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত