ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

নোয়াখালীতে পূজাপণ্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তা


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৯ অক্টোবর ২০২৬ | ০৬:৪৮ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নোয়াখালীতে পূজাপণ্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তা

নোয়াখালীতে উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। পূজার আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করা এবং ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ সহায়তা দেওয়া হয়।

সোমবার(১৯ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ হলরুমে পৌরসভার ১৫টি এবং সদর উপজেলার ৮টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদ আজাদ।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শেখ ছাদেক, জেলা বিএনপির নেতা আবদুর করিম মুক্তাসহ সনাতনী ধর্মাবলম্বীর নেতারা।

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন এটাই প্রত্যাশা। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বিকল্প নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সহায়তা পাওয়া সনাতন ধর্মাবলম্বীরা এ উদ্যোগকে স্বাগত জানান।

পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখে।

বিষয় : নোয়াখালী আর্থিক সহায়তা পূজাপণ্ডপ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


নোয়াখালীতে পূজাপণ্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালীতে উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। পূজার আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করা এবং ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ সহায়তা দেওয়া হয়।

সোমবার(১৯ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ হলরুমে পৌরসভার ১৫টি এবং সদর উপজেলার ৮টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদ আজাদ।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শেখ ছাদেক, জেলা বিএনপির নেতা আবদুর করিম মুক্তাসহ সনাতনী ধর্মাবলম্বীর নেতারা।

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন এটাই প্রত্যাশা। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বিকল্প নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সহায়তা পাওয়া সনাতন ধর্মাবলম্বীরা এ উদ্যোগকে স্বাগত জানান।

পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত