ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী আইসিইউতে

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২০ অক্টোবর ২০২৬ | ১২:০৭ পিএম
| প্রিন্ট সংস্করণ

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী আইসিইউতে
চেসি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী

রাজশাহীর বাগমারা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক রাবি শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে ভর্তি করা হয়েছে। আহত চেসি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে বান্ধবীর বাসা থেকে পূজার দাওয়াত খেয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, আহত চেসি ত্রিপুরাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

চেসি ত্রিপুরার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিসার্চ চাকমা বলেন, আমি আর চেসি তার এক বান্ধবীর বাসায় পূজার দাওয়াত খেতে গিয়েছিলাম। সেখান থেকে ক্যাম্পাসে ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক এসে আমাদের সিএনজিতে ধাক্কা দিয়ে চলে যায়। সিএনজিতে আমরা মোট সাতজন ছিলাম। এতে শুধু চেসি আহত হন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কোনোভাবে রক্তক্ষরণ বন্ধ করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তার মাথার ডান দিকে গুরুতর আঘাত লেগেছে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল। এ কারণে দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়।

এদিকে, শিক্ষার্থী চেসি ত্রিপুরার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই আমরা মেডিকেলে এসেছি। এখানে মেডিকেলের প্রিন্সিপাল, আইসিইউ প্রধান সবার সাথে আমাদের কথা হয়েছে। এখন চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, একটা বোর্ড বসে সিদ্ধান্ত নেবে পরবর্তী পদক্ষেপ কী হবে। যদি তারা ঢাকায় নিতে বলেন, আমরা সেটার জন্যও প্রস্তুত আছি। আমরা এয়ার অ্যাম্বুলেন্সও রেডি রেখেছি। এছাড়াও তার চিকিৎসার জন্য যা সহযোগিতা প্রয়োজন, সবকিছুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী আইসিইউতে

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত