ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২০ অক্টোবর ২০২৬ | ১২:৫৭ পিএম
| প্রিন্ট সংস্করণ

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি
দাঙ্গা চলাকালে প্যারিসের একটি দোকানের বাইরে মদপান করছে এক দম্পতি। ছবি: সংগৃহীত

ফ্রান্সে সরকারবিরোধী নজিরবিহীন বিক্ষোভ চলছে। বিক্ষোভ ঠেকাতে ব্যর্থ হওয়ায় কারফিউ জারি করেছে সরকার। এর মধ্যেই এক ফরাসি দম্পতির ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা গেছে, চারপাশে ভয়াবহ অগ্নিকাণ্ড সত্ত্বেও তারা অত্যন্ত শান্তভাবে মদপান করছেন।

প্যারিসের আইকনিক আর্ক দ্য ত্রিয়োম্ফের অদূরে একটি দোকানের বাইরের টেবিলে বসে ওই দম্পতিকে গল্প করতে ও ধূমপান করতে দেখা যায়, অথচ তাদের ঠিক পেছনেই তখন দাউ দাউ করে আগুন জ্বলছিল।

ফ্রান্সের রাজধানীতে ধারণ করা আরেকটি অদ্ভুত ভিডিওতে দেখা যায়, শনিবার ধোঁয়ায় আচ্ছন্ন একটি রাস্তা দিয়ে এক নারী দৌড়ে যাচ্ছেন। চারপাশের দাঙ্গাবাজদের উপস্থিতি তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। ওই তরুণী প্যারিসে চলমান দাঙ্গার মধ্যেই জ্বলন্ত ই-বাইকের স্তূপ এবং বিক্ষোভকারীদের পাশ কাটিয়ে এগিয়ে যান।

সারা দেশে ছড়িয়ে পড়া সহিংসতা ও লুটপাটের ঘটনায় আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

শুধু প্যারিসেই ৮৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে সহিংস গোষ্ঠীগুলো পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বিলাসবহুল দোকানপাটে লুটপাট চালায়।

গত রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই সহিংসতার নিন্দা জানান। তিনি এর জন্য উগ্র বামপন্থী গোষ্ঠী এবং অপরাধী চক্রগুলোকে দায়ী করেন।

তবে ৪৮ বছর বয়সী ম্যাক্রোঁ সোমবার তিন দিনের সফরে মধ্যপ্রাচ্যে রওনা হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অনেকে তাকে ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’ ও ‘অহংকারী’ বলে অভিহিত করেছেন।

সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু প্যারিসের কিছু অংশ এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইসহ ফ্রান্সের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছেন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট।

বিষয় : বিক্ষোভ ফ্রান্স

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ফ্রান্সে সরকারবিরোধী নজিরবিহীন বিক্ষোভ চলছে। বিক্ষোভ ঠেকাতে ব্যর্থ হওয়ায় কারফিউ জারি করেছে সরকার। এর মধ্যেই এক ফরাসি দম্পতির ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা গেছে, চারপাশে ভয়াবহ অগ্নিকাণ্ড সত্ত্বেও তারা অত্যন্ত শান্তভাবে মদপান করছেন।

প্যারিসের আইকনিক আর্ক দ্য ত্রিয়োম্ফের অদূরে একটি দোকানের বাইরের টেবিলে বসে ওই দম্পতিকে গল্প করতে ও ধূমপান করতে দেখা যায়, অথচ তাদের ঠিক পেছনেই তখন দাউ দাউ করে আগুন জ্বলছিল।

ফ্রান্সের রাজধানীতে ধারণ করা আরেকটি অদ্ভুত ভিডিওতে দেখা যায়, শনিবার ধোঁয়ায় আচ্ছন্ন একটি রাস্তা দিয়ে এক নারী দৌড়ে যাচ্ছেন। চারপাশের দাঙ্গাবাজদের উপস্থিতি তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। ওই তরুণী প্যারিসে চলমান দাঙ্গার মধ্যেই জ্বলন্ত ই-বাইকের স্তূপ এবং বিক্ষোভকারীদের পাশ কাটিয়ে এগিয়ে যান।

সারা দেশে ছড়িয়ে পড়া সহিংসতা ও লুটপাটের ঘটনায় আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

শুধু প্যারিসেই ৮৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে সহিংস গোষ্ঠীগুলো পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বিলাসবহুল দোকানপাটে লুটপাট চালায়।

গত রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই সহিংসতার নিন্দা জানান। তিনি এর জন্য উগ্র বামপন্থী গোষ্ঠী এবং অপরাধী চক্রগুলোকে দায়ী করেন।

তবে ৪৮ বছর বয়সী ম্যাক্রোঁ সোমবার তিন দিনের সফরে মধ্যপ্রাচ্যে রওনা হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অনেকে তাকে ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’ ও ‘অহংকারী’ বলে অভিহিত করেছেন।

সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু প্যারিসের কিছু অংশ এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইসহ ফ্রান্সের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছেন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত